হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল হোসেনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু। ছবি: সংগৃহীত

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল সাড়ে ৯টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র বলেছে, ইসমাইল হোসেন নেগাবান মন্টু স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ শ‌নিবার বাদ এশা আমানতগঞ্জ টিবি হাসপাতাল প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সন্ধ্যার পর শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ বরিশাল প্রেসক্লাবে নেওয়ার কথা রয়েছে।

প্রবীণ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবান মন্টুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিল‌কিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, সদর আস‌নের সংসদ সদস্য (এম‌পি) ম‌জিবর রহমান সারওয়ার, ব‌রিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনি‌টিসহ বি‌ভিন্ন ব্যক্তি ও সংগঠন।

মুলাদীতে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, ১৭ জনের বিরুদ্ধে মামলা

ভোলায় টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ, দোকানি আটক

ব‌রিশালে হামলাকারী ছাত্রদল নেতাদের বিচার চেয়ে নারীদের ঝাড়ুমি‌ছিল

প্রত‌্যাহার হওয়া ব‌রিশা‌লের ডি‌সির ত‌ড়িঘ‌ড়ি কর্মস্থল ত‌্যাগ: ছিন্নমূল নারী‌দের বি‌ক্ষোভ

ব‌রিশালে ভাতিজিকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড

মুলাদীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে মারধর-হত্যার হুমকি, ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি

প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা

এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, পরে শোকজ

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

আগৈলঝাড়ায় ব্রিজে রডের পরিবর্তে বাঁশ, ভেঙে দিল প্রশাসন