হোম > সারা দেশ > বরিশাল

জেনারেল হাসপাতালের সেবার মান বৃদ্ধিতে পাশে থাকবে সিটি করপোরেশন: বিসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মতবিনিময় সভায় বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। ছবি: আজকের পত্রিকা

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেছেন, জেনারেল হাসপাতাল বরিশালবাসীর চিকিৎসার একটি আস্থার জায়গা। সাধারণ মানুষ যেন দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। হাসপাতালের পরিবেশ উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধিতে সিটি করপোরেশন পাশে থাকবে।

আজ মঙ্গলবার দুপুরে বরিশাল জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত ও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রশাসক শিরীন এসব কথা বলেন। বরিশাল জেনারেল হাসপাতালের সভাকক্ষে এই সভা হয়। সভায় বক্তারা হাসপাতালের বর্তমান সেবার মান, অবকাঠামোগত উন্নয়ন, রোগীদের ভোগান্তি লাঘব এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, জেলা সিভিল সার্জন মঞ্জুর-ই-এলাহী, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মলয় কৃষ্ণ বড়াল প্রমুখ।

পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব

আগৈলঝাড়ায় নারীর পায়ের রগ কাটার অভিযোগ ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে

বরিশালে ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া ‘কালনাগিনী’ সাপ উদ্ধার

বরিশালে সাবেক পৌর মেয়র মঞ্জু গ্রেপ্তার

ট্রলার থেকে পড়ে নিখোঁজের ১৩ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

ডেঙ্গু প্রতিরোধে বরিশাল সিটি করপোরেশনের সচেতনতা র‍্যালি

মারামারির মামলায় আওয়ামী লীগ নেতা ইউনুস গ্রেপ্তার

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

আহত তরুণের মৃত্যুর গুজবে হামলা-ভাঙচুর: ৫০ জনের বিরুদ্ধে মামলা

মেহেন্দীগঞ্জে কালাবদর নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার