হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল সিটি করপোরেশন: ঈদের আগেই উৎসব ভাতার দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

ঈদের আগে উৎসব ভাতার দাবিতে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে অশ্বিনীকুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। করপোরেশনের বিভিন্ন শাখায় প্রায় ২ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন।

এ সময় পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, ৩০ দিন কাজ করে তাঁরা বেতন পান ২২ দিনের। গত বছরও উৎসব ও ইফতার ভাতা দেওয়া হয়েছে। কিন্তু এবার প্রশাসনের হঠকারী সিদ্ধান্তে বোনাস দিচ্ছে না। আগামী ২৭ রমজানের মধ্যে বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করলে তাঁরা কাজ বন্ধ করে দেওয়া হবে।

পরিচ্ছন্নতাকর্মী কালু ও শাহিন বলেন, বোনাস দেওয়ার জন্য তাঁদের কাছ থেকে দুই দিনের সময় নেওয়া হয়েছিল। কিন্তু আজ প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়ে দেন ‘নিয়ম নেই’।

তাঁরা বলেন, করপোরেশনের কর্মকর্তাদের পাওয়া যায় না, কিন্তু শ্রমিকদের পাওয়া যায়। মশকনিধন, ড্রেন পরিষ্কার, রাস্তা পরিষ্কার তাঁরাই করেন। এরপরও এবার বোনাস না দিলে ঈদে ২ হাজার ২০০ কর্মী কাজ করবেন না।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, ‘কিসের বোনাস? পরিচ্ছন্নতাকর্মীদের বোনাস দেওয়ার কোনো বিধান পরিপত্রে নেই। তাদের বেতনও বাড়ানো হয়েছে। আগে মেয়ররা নিজেরা ম্যানেজ করে অনুদান দিতেন।’

ছাত্রলীগ কর্মী বাবু হত্যা মামলা: মেহেন্দীগঞ্জে কৃষক দলের ৩ নেতা বহিষ্কার

বাবুগঞ্জে কুকুরের আক্রমণে আহত বিপন্ন গন্ধগোকুল উদ্ধার

অণ্ডকোষ চেপে ধরে চেকে স্বাক্ষর: অবশেষে মুখ খুললেন আব্দুল আজিজ

মুলাদীতে কাদামাটির সড়কে চরম ভোগান্তি, পাঁচ গ্রামের যোগাযোগ ব্যাহত

এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল

জয়ন্তী নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, ভেসে গেল ৯ কিলোমিটার

ভাঙ্গা-কুয়াকাটা সড়ক ৬ লেনের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ: সরওয়ার

সম্পদ লুটের চেষ্টা: ভিক্ষুক পরিচয়ে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে জখম, মা-ছেলে গ্রেপ্তার

বরিশালে নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

ত্রুটিপূর্ণ ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন, স্থানীয়দের তৎপরতায় রক্ষা