হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ার রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খাল থেকে আজ বুধবার সকালে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন রহমতপুর জীন খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর লাশ খালে ফেলে গেছে।

জানা গেছে, সকালে স্থানীয় লোকজন খালে ময়লা ফেলতে গিয়ে অপরিচিত এক নারীর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই নারীর গায়ে লাল ও খয়েরি রঙের মেক্সি পরিহিত ছিল। শরীরে পচন ধরায় তাঁর মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। এলাকাবাসী প্রাথমিকভাবে তাঁকে চিনতে পারছে না।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার আজকের পত্রিকাকে বলেন, খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

ভ্যানভাড়া নিয়ে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের মারামারি, আহত ৪

ববিতে গোপনে ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, শিক্ষার্থীর বিচার দাবিতে বিক্ষোভ

হিজলায় ১৭ জেলেকে জরিমানা, ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

৬ দফা দাবিতে ববি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ছাত্র ‘ফিমেল’

বরিশালে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

বরিশাল আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন, একজন কারাগারে

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়েছেন ইউএনও-এসি ল্যান্ডের গাড়িচালক, থানায় অভিযোগ

৬ দফা দাবি আদায়ে কর্মবিরতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা

মেহেন্দীগঞ্জে গরম পানিতে দগ্ধ গৃহকর্মী, গৃহকর্ত্রী কারাগারে