হোম > সারা দেশ > বরিশাল

ভারতের মেঘালয়ে ‘হার্ট অ্যাটাকে’ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নার মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না মারা গেছেন। 

আজ শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয় বলে জানান পান্নার ভাগনে ও কাউখালী উপজেলার চিড়াপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু। 

লাইকুজ্জামান তালুকদার মিন্টু বলেন, তাঁর মামা পান্না আজ সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) মারা যান। তবে কবে কখন কীভাবে তাঁরা শিলং পৌঁছালেন, এ বিষয়ে তাঁরা নিশ্চিত নন। 

তিনি বলেন, ৫ আগস্ট থেকে পরিবারের সঙ্গে পান্নার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। 

ইসহাক আলী খান পান্নার শ্যালক জসিম উদ্দিন খান বলেন, তিন দিন আগে তাঁর সঙ্গে পান্নার শেষ কথা হয়েছিল। এর পর থেকে তাঁর সঙ্গে পান্নার আর কোনো যোগাযোগ হয়নি। তবে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে তাঁর ভারতে প্রবেশ করার কথা ছিল। 

ইসহাক আলী পান্নার স্ত্রী আইরীন পারভীন বাঁধন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৪ এপ্রিল মাসে মারা যান। আইরিন সরকারের উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। এই দম্পতির ইফতেশাম আফতারি আরিয়ান নামক এক ছেলে রয়েছে।

১৯৯৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না। ২০১২ সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হন। 

সামগ্রিক বিষয়ে পিরোজপুর জেলা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাচারকালে ৩ লাখ রেণু পোনা জব্দ, কীর্তনখোলা নদীতে অবমুক্ত

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ