হোম > সারা দেশ > বরিশাল

প্রধানমন্ত্রীর আগমন ঘি‌রে মিছিলের নগরী বরিশাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশালে বিএনপি নেতা-কর্মীদের আনন্দ মিছিল। ছবি: আজকের পত্রিকা

আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মিছিলের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। চার দিন ধরে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশ করে যাচ্ছেন।

আজও সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা আনন্দ মিছিল নিয়ে নগরীতে আসেন। এসব কর্মসূচির কেন্দ্রবিন্দু ছিল সদর রোড। স্লোগানের মাধ্যমে দলীয় নেতা-কর্মীরা তাঁদের আনন্দ প্রকাশ করেন। তাঁদের আশা, প্রধানমন্ত্রীর আগমনে বরিশালের উন্নয়ন হবে।

সকালে জেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলসংলগ্ন দলীয় কার্যালয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ার এমপির নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।

একই সময়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগে নগরে একটি র‍্যালি বের হয়।

দুপুর ১২টার পর জেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে বের হওয়া মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক আবুল হোসেন এমপি। মিছিলে উপস্থিত ছিলেন সদস্যসচিব আবুল কালাম শাহিন।

বেলা সাড়ে ১২টায় সরওয়ারের নেতৃত্বে বের হওয়া মিছিলে নগরের বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলা থেকে নেতা-কর্মীরা যোগ দেন। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী সদস্য এবায়দুল হক চাঁন, মেজবাউদ্দিন ফরহাদ, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, মীর জাহিদুল কবির, সৈয়দ আকবর ও ফারহানা তিথি প্রমুখ।

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা

বরিশাল-ভোলা ফেরি সেবা: ৭ ট্রিপেই অচল সন্ধ্যামালতী

মেহেন্দীগঞ্জে হাতুড়িপেটায় বন্ধুর মৃত্যু, যুবক আটক

গ্রেপ্তার আতঙ্কে জনশূন্য গ্রাম

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের ওপর মব সৃষ্টির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

মুলাদীতে কৃষক হত্যাকাণ্ড: স্ত্রী গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি স্বজনদের

বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু

পাগলা কুকুরের কামড়ে আহত ২৭

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মুলাদীর ৪ কৃতী সন্তান, এলাকায় উচ্ছ্বাস

মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সাঁড়াশি অভিযানে আটক ১৮