হোম > সারা দেশ > বরিশাল

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে অজ্ঞাত রোগে দুই দিনে ছয়টি মহিষ মারা গেছে। উপজেলার দাশপাড়া ইউনিয়নের পশ্চিম খেজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ছাড়া ওই এলাকায় আরও ১০টি মহিষের অবস্থা গুরুতর।

আজ সোমবার (১ ডিসেম্বর) তিনটি মহিষ মারা গেছে এবং কয়েক দিন আগেও তিনটি মারা যায়।

মহিষগুলোর মালিক আব্দুল খালেক জানান, দীর্ঘদিন ধরে রাখালদের মাধ্যমে ১৬টি মহিষ পালন করে আসছেন তিনি। প্রথম তিনটি মহিষ মারা যাওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে চিকিৎসক এনে চিকিৎসা করিয়েছেন। কিন্তু এরপরও আরও তিনটি মহিষ মারা গেছে। ছয়টি মহিষের মূল্য ১২ লাখ টাকার মতো হবে। তবে কী কারণে এমন হচ্ছে, তিনি তা বুঝতে পারছেন না বলে জানান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে মহিষগুলো হঠাৎ খাবার কম খাওয়া শুরু করে এবং মুখ দিয়ে অতিরিক্ত লালা ঝরতে থাকে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু রায়হান বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। মহিষগুলো কী কারণে মারা গেছে—এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা স্যাম্পল (নমুনা) সংগ্রহ করেছি। ঢাকায় ল্যাবে পাঠানো হবে। রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।’

বরিশাল-৩: দুই যুগ পর আসন পুনরুদ্ধার করল বিএনপি

বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন বিজয়ী

বরিশালের ৬টি আসনেই এগিয়ে ধানের শীষের প্রার্থীরা

ভোলায় ধানের শীষ ও হাতপাখা প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ, বরিশালে যুবদল নেতা আটক

ভাই হত্যার বিচারের প্ল্যাকার্ড নিয়ে ভোটকেন্দ্রে মাসুমা হাদি

বরিশালে জামায়াত নেতার বাসভবন থেকে আটকের অভিযোগ, ৪ সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

বরিশালে লাখ টাকা, ধানের শীষের স্লিপসহ আটক ২

পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক, এক মাসের কারাদণ্ড

বরিশালে এবি পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ