হোম > সারা দেশ > বরিশাল

লঞ্চে তরুণীকে ধর্ষণ, ঢাকা থেকে যুবক গ্রেপ্তার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বরিশালের হিজলা থানায় করা ধর্ষণ মামলার আসামি সৌরভ খানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৌরভ খান (২০) হিজলা উপজেলার পশ্চিম গঙ্গাপুর গ্রামের মো. হানিফ খানের ছেলে। তাঁর বিরুদ্ধে ৪ মে হিজলা থানায় মামলা করা হয়েছিল।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৫ এপ্রিল হিজলার এক তরুণীকে সঙ্গে নিয়ে ঢাকায় রওনা দেন সৌরভ। পথে বরিশাল-ঢাকা নৌপথের একটি লঞ্চে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরদিন সকালে ঢাকার সদরঘাট এলাকায় তরুণীকে রেখে পালিয়ে যান সৌরভ। পরে ওই তরুণী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাঁর মা বাদী হয়ে হিজলা থানায় মামলা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ধর্ষণ মামলার আসামি সৌরভ খানকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশালে পুলিশের ওপর হামলার মামলায় ৪ আসামির রিমান্ড মঞ্জুর

রাতে মাঝ নদীতে চলন্ত লঞ্চে ওঠার চেষ্টা, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

গৌরনদীতে মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নদীর পাড় ভেঙে তলিয়ে যাওয়া সেই শিশুর লাশ উদ্ধার

মেহেন্দীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

মুলাদীতে অপহৃত কিশোরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেপ্তার

সড়ক প্রতিমন্ত্রীর এলাকার সড়কই বেহাল: কা‌জিরহা‌টের চার কি‌লো‌মিটার রাস্তায় চরম ভোগা‌ন্তি