হোম > সারা দেশ > বরিশাল

প্রধানমন্ত্রীর অনুদানের উৎসব ভাতা পেয়ে খুশি বিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পরিচ্ছন্নতাকর্মীদের হাতে অনুদানের টাকা তুলে দেন বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ৫ হাজার টাকা করে উৎসব ভাতা পেলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন আজ বুধবার দুপুরে নগরের অশ্বিনী কুমার হলে অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের হাতে অনুদানের টাকা হস্তান্তর করেন।

বিসিসি সূত্র জানিয়েছে, ৬৮০ জন পরিচ্ছন্নতাকর্মী প্রত্যেকে প্রধানমন্ত্রীর দেওয়া ৫ হাজার টাকা করে উৎসব বোনাস পেয়েছেন। বোনাস পেয়ে শ্রমিকেরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

পরিচ্ছন্নতাকর্মী মজিবর রহমান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমরা এই প্রথম সরকারপ্রধানের কাছ থেকে কোনো অনুদান পেলাম। আমাদের মনের কষ্ট প্রধানমন্ত্রী তারেক রহমান উপলব্ধি করতে পেরেছেন। এই জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।’

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা (দক্ষিণ) সদস্যসচিব আবুল কালাম শাহীন প্রমুখ।

ছাত্রলীগ কর্মী বাবু হত্যা মামলা: মেহেন্দীগঞ্জে কৃষক দলের ৩ নেতা বহিষ্কার

বাবুগঞ্জে কুকুরের আক্রমণে আহত বিপন্ন গন্ধগোকুল উদ্ধার

অণ্ডকোষ চেপে ধরে চেকে স্বাক্ষর: অবশেষে মুখ খুললেন আব্দুল আজিজ

মুলাদীতে কাদামাটির সড়কে চরম ভোগান্তি, পাঁচ গ্রামের যোগাযোগ ব্যাহত

এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল

জয়ন্তী নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, ভেসে গেল ৯ কিলোমিটার

ভাঙ্গা-কুয়াকাটা সড়ক ৬ লেনের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ: সরওয়ার

সম্পদ লুটের চেষ্টা: ভিক্ষুক পরিচয়ে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে জখম, মা-ছেলে গ্রেপ্তার

বরিশালে নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

ত্রুটিপূর্ণ ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন, স্থানীয়দের তৎপরতায় রক্ষা