হোম > সারা দেশ > বরিশাল

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে পাওনা টাকা চাওয়ায় এক দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে কাজিরহাট থানার ৬ নম্বর বিদ্যানন্দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাধবরায় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দোকানমালিক শাহ আলম সরকার (৫৬) চাঁদপুর জেলার আজাহার সরকারের ছেলে। তিনি শ্বশুরবাড়ি কাজিরহাটের বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদের কাছে মাধবরায় গ্রামে বসবাস করতেন এবং বাড়ির সামনে একটি চায়ের দোকান চালাতেন। ওই গ্রামের মোশাররফ মাতুব্বরের ছেলে মিন্টু মাতুব্বর (৩৬) তাঁকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ করেন স্বজনেরা।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় মিন্টু মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

কাজিরহাট থানা-পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে মিন্টু মাতুব্বর নামে এক ব্যক্তি শাহ আলম সরকারের দোকানে গিয়ে সিগারেট চান। ওই সময় শাহ আলম সরকার তাঁর (মিন্টুর) কাছে আগের পাওনা টাকা চান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিন্টু ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে শাহ আলম সরকারকে গুরুতর আহত করেন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠান চিকিৎসকেরা। তবে ঢাকা পৌঁছানোর আগেই পথে শাহ আলম সরকার মারা যান বলে স্বজনেরা জানান ।

সংবাদ পেয়ে কাজিরহাট থানা-পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং অভিযুক্ত মিন্টু মাতুব্বরকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় নিহতের মেয়ে আসমা বাদী হয়ে মামলা করবেন বলে জানান।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবিউল হাসান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

বায়োস্কোপে ঘোরে সর্বানন্দের জীবিকা

নৌযান শুমারিতে বিভাগীয় কমিশনার: মৎস্য আহরণে এ দেশের জেলেরা পিছিয়ে আছে

বিসিসিতে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসাশিক্ষক নিহত

বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট

দেশ ও এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্যমন্ত্রী

বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি

মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা

শাপলা বিলে ঘুরতে গিয়ে নৌকা ‌থে‌কে প‌ড়ে পর্যটকের মৃত্যু

২ হাজার একর খাসজমি ব্যক্তিমালিকানায়, চাকরি হারালেন ভূমি কর্মকর্তা