হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হলেন শিরীন, বিএনপিতে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক হলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে বিএনপি নেত্রী শিরীন প্রশাসক হওয়ায় বরিশালে বিএনপির নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুয়ায়ী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগ করা প্রশাসক সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

বিলকিস আক্তার জাহান শিরীনের ঘনিষ্ঠ সহচর জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য মুশফিকুল হাসান মাসুম বলেন, শিরীন আপা বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন। এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছেন। বিলকিস জাহান শিরীন তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ এ নিয়ে ফেসবুকে বরিশালের বিএনপি নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এ বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

জানা গেছে, শিরীন বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস ছিলেন। তিনি একাধারে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল)।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি আজকের পত্রিকায় ‘প্রশাসক পদে আলোচনায় আলাল-শিরীনের নাম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে তোলপাড় সৃষ্টি হয়।

ছাত্রলীগ কর্মী বাবু হত্যা মামলা: মেহেন্দীগঞ্জে কৃষক দলের ৩ নেতা বহিষ্কার

বাবুগঞ্জে কুকুরের আক্রমণে আহত বিপন্ন গন্ধগোকুল উদ্ধার

অণ্ডকোষ চেপে ধরে চেকে স্বাক্ষর: অবশেষে মুখ খুললেন আব্দুল আজিজ

মুলাদীতে কাদামাটির সড়কে চরম ভোগান্তি, পাঁচ গ্রামের যোগাযোগ ব্যাহত

এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল

জয়ন্তী নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, ভেসে গেল ৯ কিলোমিটার

ভাঙ্গা-কুয়াকাটা সড়ক ৬ লেনের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ: সরওয়ার

সম্পদ লুটের চেষ্টা: ভিক্ষুক পরিচয়ে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে জখম, মা-ছেলে গ্রেপ্তার

বরিশালে নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

ত্রুটিপূর্ণ ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন, স্থানীয়দের তৎপরতায় রক্ষা