হোম > সারা দেশ > বরগুনা

সোহাগ হত্যার বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনা প্রতিনিধি

রোববার সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ নতুন বাজারে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁন ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ নতুন বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য ও ঢলুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. জিয়াউর রহমান। এতে আরও বক্তব্য দেন রায়ভোগ ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মালেক মাস্টার, নিহত সোহাগের মামা সেন্টু আকন, স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম, মিজানুর রহমান জোমাদ্দারসহ অনেকে।

রোববার সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ নতুন বাজারে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

বক্তারা বলেন, সোহাগ ছিলেন একজন সদালাপি ও দানশীল মানুষ। তাঁর দুই সন্তান এখন পিতৃহীন হয়ে এতিম হলো। যারা তাঁকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

উল্লেখ্য, গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড এলাকার ৩ নম্বর গেটে পাথর দিয়ে থেঁতলে হত্যা করা হয় পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী ও যুবদলের কর্মী লাল চাঁন ওরফে সোহাগকে।

তালতলীতে প্রতিবেশীকে ‘হত্যা’ করতে না পেরে দুই গরুকে কুপিয়ে জখম

বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

পাথরঘাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ট্রলারসহ ১২ জেলের কারাদণ্ড

আমতলীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

পাথরঘাটায় জেলের জালে ধরা পড়ল ড্রোনসদৃশ রহস্যময় বস্তু

রাতের আঁধারে খাল খনন-গাছ কেটে সাবাড়, এলাকাবাসীর বিক্ষোভ

চাকা ফেটে সেতুতে ধাক্কা দিল পিকআপ ভ্যান, চালকের সহকারী নিহত

কন্যাসন্তানের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শটগান চেয়ে বাবার আবেদন ভাইরাল

পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

বরগুনায় অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার