হোম > সারা দেশ > বরগুনা

বৈষম্যবিরোধী আন্দোলন: বেতাগীতে নিহত দুই জনের পরিবারকে ৪ লাখ টাকা দিল জামায়াত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বরগুনার বেতাগী উপজেলার অ্যাম্বুলেন্সচালক মো. টিটু হাওলাদার ও টাইলস মিস্ত্রি মো. লিটন মাতুব্বরের পরিবারকে ২ লাখ করে মোট ৪ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

গতকাল রোববার উপজেলার হোসনাবাদ ইউনিয়নের আছমত আলী ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে জামায়াতের পক্ষ থেকে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন নিহতদের পরিবারের কাছে এই অনুদান হস্তান্তর করেন। 

এ সময় নিহতদের পরিবারের সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় বেতাগী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম বিশ্বাস, বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, জেলা জামায়াতের সেক্রেটারি শায়খ আফজালুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, হোসনাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ফুয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের মনোনীত প্রার্থী হারলে ওই ইউনিয়নে কোনো কাজ করব না: চিফ হুইপ মনি

শেখ হাসিনার খাবারের বিল ১০ লাখ, তারেক রহমানের ১৫০ টাকা: চিফ হুইপ

তালতলীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ

বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, ৩২ জনের বিরুদ্ধে মামলা

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান: চার শিক্ষার্থীকে বিএনপির কার্যালয়ে নিয়ে পুলিশে সোপর্দ

আমতলীর পায়রা নদীতে নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

বরগুনায় প্রাইভেট কার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬

আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ