হোম > সারা দেশ > বরগুনা

বঙ্গোপসাগরে ১০টি ট্রলারডুবি, ২৫ জেলে নিখোঁজ, উদ্ধার ৩০

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বঙ্গোপসাগরে দমকা হাওয়ার কবলে পড়ে মাছ ধরার ১০টি ট্রলার ডুবে গেছে। এতে ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তবে ট্রলারডুবি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এফবি হাওলাদার ট্রলারের মাঝি এমাদুলের বরাত দিয়ে মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে এফবি মায়ের দোয়া, এফবি আনিছ ও এফবি ইলিয়াস বলে জানা গেছে। 

মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে পাথরঘাটা এলাকার বেশ কয়েকটি ট্রলার উদ্ধার অভিযান চালাচ্ছে। আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ৩০ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে ২৫ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। ট্রলারডুবি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে। 

এ বিষয়ে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ফেয়ারওয়ে বয়া এলাকায় কোস্ট গার্ডের উদ্ধার টিম পাঠানো হয়েছে।

পাথরঘাটায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ইউনিয়ন পরিষদ, প্রাথমিক বিদ্যালয়সহ চার প্রতিষ্ঠানের তালা ভেঙে ল্যাপটপ ও টাকা চুরি

বরগুনার বামনা: ইটভাটার বিষাক্ত গ্যাসে মরছে গাছ-পুকুরের মাছ

বরগুনার আমতলীতে মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘জিনের আছর’

বরগুনার পাথরঘাটা: সাগরে গিয়ে হতাশ জেলেরা

পাথরঘাটা থানার ওসি এনামুল হক প্রত্যাহার

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে পাথরঘাটায় রিকশাচালককে হত্যার অভিযোগ

৫৮ দিনের অপেক্ষার অবসান, মধ্যরাতেই সাগরে ফিরছেন জেলেরা

বরগুনায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু