হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে ভোটকেন্দ্রে যেতে বাধা, ছাত্রলীগ নেতা আটক

বরগুনা (বেতাগী) প্রতিনিধি 

বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল বাশারকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে এ ইউপির বকুলতলী কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়। পরে বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম তাঁকে থানায় নিয়ে যান।

স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন অভিযোগ করে বলেন, ‘আজ সকাল থেকেই নৌকা প্রতীকের কর্মীরা আমার লোকদের হয়রানি করছেন। তাঁরা আমার ভোটারদের কেন্দ্রে আসতে দিচ্ছেন না। ভোটাররা যদি কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, তবে আমি বিপুল ভোটে জয়ী হব।’

এ বিষয়ে জানতে চাইলে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন।

পাথরঘাটায় অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আটক ১৯

বরগুনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১

আমতলীতে মাদ্রাসার দোকান দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২১

বরগুনার আমতলী: জেলেদের ৬ টন চাল আত্মসাৎ

বিএনপি নেতাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে কলেজছাত্রকে নির্যাতন

বরগুনার আমতলী: নদী রক্ষার ব্লকে লবণাক্ত বালু

বিষাক্ত বর্জ্য নদীতে প্রতিবাদে মানববন্ধন

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে অটোরিকশার ধাক্কা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

আমাদের মনোনীত প্রার্থী হারলে ওই ইউনিয়নে কোনো কাজ করব না: চিফ হুইপ মনি