হোম > সারা দেশ > বরগুনা

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন মালিক 

ঝালকাঠি প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত এমভি অভিযান-১০ লঞ্চের মালিক মো. হাম জামাল দাবি করেছেন, যাত্রীদের থেকে আগুন লেগেছে, যার সূত্রপাত দোতলা থেকে হয়েছে। এরপর তিনতলায় ছড়িয়ে পড়েছে, যার কারণে প্রাণহানির ঘটনা বেশি হয়েছে। 

ইঞ্জিন থেকে আগুন লাগার বিষয় নাকচ করে দিয়ে হাম জামাল বলেছেন, মাসখানেক আগে নতুন ইঞ্জিন লাগানো হয়েছে। নতুন ইঞ্জিন লাগানোর পর চারটি ট্রিপ ঢাকা-বরগুনা চলাচল করেছে। 

মালিক দাবি করেন, লঞ্চে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রপাতির মেয়াদ আগামী  জানুয়ারি পর্যন্ত আছে। অভিযান-১০-এর যাত্রী ধারণক্ষমতা ৯৫০।

তবে বৃহস্পতিবার হওয়ায় লঞ্চে এক হাজারেও বেশি যাত্রী ছিল বলে একাধিক যাত্রী জানিয়েছেন।   

প্রসঙ্গত, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ৭২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

লাগাতার লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

১৩ কোটি টাকায় সড়ক সংস্কার, ১০ দিনেই গর্ত

১০ দিনেই নষ্ট সড়কের ১৩ কোটি টাকার সংস্কারকাজ, বৃষ্টিতে চলছে ফের মেরামত

স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, সন্দিগ্ধ প্রেমিক আটক

পায়রা নদী থেকে বস্তাবন্দী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পাথরঘাটায় আদালত চত্বরে বাদী দম্পতির ওপর হামলা, হামলাকারীর ৩ মাসের কারাদণ্ড

সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর দাফন সম্পন্ন, শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই

বরগুনায় বিষ খাইয়ে হত্যা মামলায় স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

জমিসংক্রান্ত বিরোধের জের: বৃষ্টিতে ভিজে ঘণ্টাখানেক আর্তনাদের পরও মাকে ঘরে জায়গা দেননি ইসলামী আন্দোলনের নেতা