হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় কলেজছাত্রের ব্যাগে মিলল গাঁজা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনায় গাঁজাসহ মো. ফয়সাল প্যাদা (২০) নামে এক কলেজছাত্রকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার শহরের পৌর সুপার মার্কেটের পেছন থেকে তাকে আটক করা হয়। 

ফয়সাল প্যাদা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের জেলাখানা গ্রামের সেলিম প্যাদার ছেলে। তিনি বরগুনা আইডিয়াল কলেজের শিক্ষার্থী। 

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ডিবি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সকালে বরগুনা পৌর সুপার মার্কেটের পেছনে অভিযান পরিচালনা করে। এ সময় একটি স্কুলব্যাগ থেকে এক কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আনা হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা। 

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদক চালান হবে। সেই খবর পেয়ে (ডিবি) পুলিশের একটি দল নিয়ে অভিযান পরিচালনা করি। এ সময় স্কুলব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজাসহ ওই কলেজছাত্রকে আটক করা হয়। আটক কলেজছাত্রের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।’

আমাদের মনোনীত প্রার্থী হারলে ওই ইউনিয়নে কোনো কাজ করব না: চিফ হুইপ মনি

শেখ হাসিনার খাবারের বিল ১০ লাখ, তারেক রহমানের ১৫০ টাকা: চিফ হুইপ

তালতলীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ

বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, ৩২ জনের বিরুদ্ধে মামলা

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান: চার শিক্ষার্থীকে বিএনপির কার্যালয়ে নিয়ে পুলিশে সোপর্দ

আমতলীর পায়রা নদীতে নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

বরগুনায় প্রাইভেট কার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬

আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ