হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি 

মো. কাউসার। ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে মো. কাউসার নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৫ জুলাই) সকাল ৭টার দিকে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে ঘরের চৌকাঠে নেটের রশি প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত কাওসার উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের বাবুল জমাদ্দারের ছেলে। সে সুবিদখালী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সুবিদখালী সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় কাউসার অংশগ্রহণ করে। তবে ওই পরীক্ষা খারাপ হয়। ওই দিন থেকে তাঁর মন খারাপ। শুক্রবার রাতেও সে পরবর্তী পরীক্ষার জন্য পড়াশোনা শেষে ভাত খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান। সকালে ঘরের আড়ার সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মা-বাবা পুলিশে খবর দেয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে কাওসারের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বরগুনায় বন্দীকে গ্রেপ্তারের আবেদন, তদন্ত কর্মকর্তার শাস্তি

লাগাতার লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

১৩ কোটি টাকায় সড়ক সংস্কার, ১০ দিনেই গর্ত

১০ দিনেই নষ্ট সড়কের ১৩ কোটি টাকার সংস্কারকাজ, বৃষ্টিতে চলছে ফের মেরামত

স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, সন্দিগ্ধ প্রেমিক আটক

পায়রা নদী থেকে বস্তাবন্দী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পাথরঘাটায় আদালত চত্বরে বাদী দম্পতির ওপর হামলা, হামলাকারীর ৩ মাসের কারাদণ্ড

সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর দাফন সম্পন্ন, শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই

বরগুনায় বিষ খাইয়ে হত্যা মামলায় স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে