হোম > সারা দেশ > বরগুনা

আমতলীতে তালগাছ নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

প্রতীকী ছবি

বরগুনার আমতলীতে তালগাছ নিয়ে বিরোধের জের ধরে আতাহার হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে।

জানা গেছে, চলাভাঙ্গা গ্রামে সাইদুল মৃধা ও আতাহার হাওলাদারের মধ্যে একটি তালগাছ নিয়ে বিরোধ ছিল। আজ সকালে ওই তালগাছের রস সংগ্রহ করতে আতাহার হাওলাদার গাছ প্রস্তুত করেন। বিকেলে এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইদুল, তাঁর স্ত্রী আসমা ও মেয়ে জান্নাতি মিলে বৃদ্ধ আতাহার হাওলাদারকে পিটিয়ে আহত করেন।

আতাহারের স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, আতাহার হাওলাদার বেঁচে নেই।

এ ঘটনার পরপরই সাইদুল মৃধা ও তাঁর পরিবারের লোকজন পালিয়েছেন। রাতে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আগামীকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিহতের ছেলে আলানুর বলেন, ‘আমার বাবাকে সাইদুল মৃধা, তাঁর স্ত্রী আসমা বেগম ও মেয়ে জান্নাতি পিটিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখেন। আমি বাবাকে মারধরের কারণ জানতে সাইদুল মৃধার বাড়িতে গেলে আমাকেও মারধর করা হয়। আমি এ হত্যাকাণ্ডের শাস্তির দাবি জানাই।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মহুয়া আক্তার বলেন, আতাহার হাওলাদারকে হাসপাতালে আনার আগেই মারা যান।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ আগামীকাল শুক্রবার ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিবার মামলা করলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা স্কুলশিক্ষককে ফেরত দিলেন ব্যবসায়ী

পাথরঘাটা: জ্বালানি সংকটে মাছ ধরা বন্ধ জেলেদের

‘বাবা, আমার মাকে ফিরিয়ে দাও, মা কোন কবরে?’

বরগুনায় শাবল দিয়ে গৃহবধূকে হত্যা

বঙ্গোপসাগরে জেলেদের দুই পক্ষের সংঘর্ষ, নিখোঁজ ২

হরিণ শিকারের দায়ে দণ্ডিত স্বামী, তালাক নোটিশ পাঠালেন স্ত্রী

বরগুনার তালতলী: খাল খননে দায়সারা কাজ

পাউবোর জমিতে হাটবাজার ও বহুতল ভবন, পেছনে মামুন

পাথরঘাটায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সুন্দরবন ও বঙ্গোপসাগরে ফের জলদস্যু আতঙ্ক, পাথরঘাটায় জেলেদের মানববন্ধন