হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মশিউর গ্রেপ্তার

পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি

মশিউর রহমান। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মশিউর রহমান পাথরঘাটা পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও মো. ফজলুল করিমের পুত্র। তিনি পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, মশিউর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী ঘটিত নানা অভিযোগ রয়েছে।

পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. মুবিন জানান, মশিউরকে আজ বেলা ৩টার দিকে আদালতে আনা হয়। সেখানে তাঁর পক্ষে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ রয়েছে। কিন্তু এজাহারে তাঁর নাম নেই। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

পাথরঘাটায় অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আটক ১৯

বরগুনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১

আমতলীতে মাদ্রাসার দোকান দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২১

বরগুনার আমতলী: জেলেদের ৬ টন চাল আত্মসাৎ

বিএনপি নেতাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে কলেজছাত্রকে নির্যাতন

বরগুনার আমতলী: নদী রক্ষার ব্লকে লবণাক্ত বালু

বিষাক্ত বর্জ্য নদীতে প্রতিবাদে মানববন্ধন

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে অটোরিকশার ধাক্কা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

আমাদের মনোনীত প্রার্থী হারলে ওই ইউনিয়নে কোনো কাজ করব না: চিফ হুইপ মনি