হোম > সারা দেশ > বরগুনা

গ্যাস উদগিরণ স্থলে জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের পরিদর্শন    

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা) 

বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নের রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটির ভূগর্ভস্থ থেকে গ্যাস উদগিরণ স্থল জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একদল প্রতিনিধি সরেজমিন পরিদর্শন করেছেন। মঙ্গলবার বেলা দেড়টার দিকে তারা পরিদর্শন করে সেই স্থানে আগুন জ্বালিয়ে গ্যাসের উদ্গিরণ নিশ্চিত করেছেন।   

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব শাহ্ মোহাম্মদ কামরুল হুদার নেতৃত্বে বাপেক্সের ডেপুটি ম্যানেজার জিওলোজিস্ট সালেহ আহমদ ও হামিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, সমবয় কর্মকর্তা জাফর সাদিক, পল্লি উন্নয়ন ও সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি আই শাহ্ আলম, হায়দার হোসেন প্রমুখ। 

উপসচিব শাহ্ মোহাম্মদ কামরুল হুদা আজকের পত্রিকাকে জানান, ‘ল্যাবে পরীক্ষা করার জন্য মাটির লেয়ারের নিচে থেকে আসা গ্যাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে বলা যাবে কোন ধরনের গ্যাসের সন্ধান মিলেছে এখানে।’ 

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং নামের একটি প্রতিষ্ঠান মাটির নিচের এক হাজার ফিট পাইপ প্রবেশ করিয়ে নিরাপদ পানির অনুসন্ধান চালায়। এ কাজের নেতৃত্ব দেন পানি সম্পদ অধিদপ্তরের অনুসন্ধানী দল। হঠাৎ করে শুক্রবার জুমার নামাজের পর মাটির ভেতরে বিস্ফোরণ হয়। এরপরই বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ে যোগাযোগ করে পাথরঘাটায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পাঠান।

জমিসংক্রান্ত বিরোধের জের: বৃষ্টিতে ভিজে ঘণ্টাখানেক আর্তনাদের পরও মাকে ঘরে জায়গা দেননি ইসলামী আন্দোলনের নেতা

পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

গভীর রাতে স্বেচ্ছাসেবক দল নেতার খাসজমি দখল, দুই নির্মাণশ্রমিকের জেল

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাবের অভিযোগ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বরখাস্ত

বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ

পাথরঘাটায় বন বিভাগের চারা রোপণ করতে যাওয়ার পথে ট্রলারডুবি, শ্রমিক নিখোঁজ

আমতলীতে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে অ্যান্টিবায়োটিক ও স্যালাইন সংকট

‘মায়ের লাশ রেখে কেমনে এখানে আসি’—কান্নাজড়িত কণ্ঠে বললেন সুরমা

ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন বোন