হোম > সারা দেশ > বান্দরবান

ঘুমধুম সীমান্তে ৩৪ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা ভাই আটক

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

ঘুমধুম সীমান্তে আটক তিন রোহিঙ্গা ভাই। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ৩৪ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা ভাইকে আটক করেছে বিজিবি। এ সময় তাঁদের কাছে একটি রামদাও পাওয়া যায়। গতকাল রোববার (২২ জুন) রাত ১০টার পরে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবির অধীন রেজুপাড়া বিওপির একটি দল এই অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন মো. মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) ও মো. শফি আলম (৩০)। তিনজনই উখিয়ায় অবস্থানকারী এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-১-এর ব্লক ডি এলাকার আলী আহমেদের ছেলে বলে জানা গেছে। মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় তাঁদের আটক করা হয়।

আজ সোমবার সকালে বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পয়েন্টে ওত পেতে অবস্থান নেয় বিজিবির টহল দল। রাত ১০টার সময় তিনজন ব্যক্তিকে ব্যাগ কাঁধে নিয়ে আসতে দেখা গেলে তাঁদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় তাঁরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাঁদের ব্যাগ তল্লাশি করে ৩৪ হাজার পিস ইয়াবা ও একটি রামদা পাওয়া যায়।

এর আগের দিন একই সীমান্তের ঘুমধুম বিওপি অভিযান চালিয়ে ব্যাগে মোড়ানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করে।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, ‘দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা নজরদারির ফলে সীমান্ত দিয়ে ইয়াবা পাচার অনেকটাই কমে এসেছে। এই অভিযান তারই অংশ।’

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ককটেল নিক্ষেপ, নিরাপত্তা জোরদার

নিজ রিসোর্টে তরুণীকে ধর্ষণের অভিযোগ, কারাগারে এনসিপি নেতা

রিসোর্টে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে, গ্রেপ্তারের পর সাময়িক অব্যাহতি

রিসোর্টে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

থানচি-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে মিলল ১ লাখ বার্মিজ ইয়াবা

বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী খুলশী থেকে উদ্ধার

কাল থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

যেখানে স্বাস্থ্যসেবা ‘এখনো দুর্গম পথের ওপারে’

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদ্রোহী ও অনুপ্রবেশকারী ঠেকাতে বিজিবির ড্রোন-থার্মাল ইমেজার