হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে আড়াই কোটি টাকার আফিমসহ আটক যুবক 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে আড়াই কোটি টাকার আফিমসহ লেম থার সাং বম নামে এক যুবককে (৩৩) আটক করেছে জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বান্দরবান। 

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বান্দরবান সদরের বালাঘাটার স্বর্ণমন্দির এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক লেম থার সাং বম জেলার রুমা উপজেলার সালুপি পাড়া এলাকার পাম কুম বমের ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বালাঘাটার স্বর্ণমন্দির এলাকায় অভিযান পরিচালনা করে বান্দরবানের এনএসআই এর সদস্যরা। এ সময় ৩ কেজি নিষিদ্ধ মাদক আফিম নিজ হেফাজতে রাখার দায়ে লেম থার সাং বম নামে এই যুবককে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া আফিমের বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসায় জড়িত। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, আফিমসহ আটক লেম থার সাং বমের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। 

বান্দরবানের রুমা ও থানচি উপজেলার মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় পপি চাষ করে দেশি ও বিদেশি বিভিন্ন সশস্ত্র গ্রুপ। আর পপি থেকে নিষিদ্ধ আফিম তৈরি করে দেশের বিভিন্ন জেলায় চড়া দামে বিক্রি করা হয়।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি-চোরাকারবারি গুলি বিনিময়, আহত ১

শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নাইক্ষ্যংছড়িতে ঝড়ের কবলে পড়ে রাবারশ্রমিকের মৃত্যু

রাষ্ট্রবিরোধী বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

মাধবী মার্মার ২০ ভরি স্বর্ণ, টাকা আছে ২১ লাখের বেশি

বান্দরবানে অপহৃত ৬ রাবারশ্রমিক উদ্ধার, সন্দেহভাজন আটক

বান্দরবানে অপহরণের শিকার ৬ শ্রমিক, মুক্তিপণ দাবি

নাইক্ষ্যংছড়িতে দুই অস্ত্রধারীকে পুলিশে দিল জনতা

বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ২ ম্রো শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬

বান্দরবানে সাংগ্রাই উৎসব শুরু