হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়ি সীমান্তের বরইতলী থেকে ১ লাখ ইয়াবা জব্দ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বরইতলী থেকে এক লাখ ইয়াবা জব্দ করে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মাদকের নতুন রুট বরইতলী থেকে এক লাখ ইয়াবা জব্দ করে বিজিবি। সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের রেজুপাড়া সীমান্তসংলগ্ন এলাকা থেকে মাদকের বিশাল চালানটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় এক লাখ বার্মিজ ইয়াবা বড়ি উদ্ধার করেছে ৩৪ বিজিবির রেজুপাড়া বিওপি জোয়ানরা।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিক।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপির একটি দল সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান দেশের অভ্যন্তরে পাচার হয়ে আসার খবর পায়। এর ভিত্তিতে ১৮ মে আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে বিজিবির দলটি সীমান্তের দিকে রওনা দেয়। তারা সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বরইতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তবে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ বার্মিজ ইয়াবা বড়ি উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বরইতলীর বাসিন্দা আবদুল করিম ও ছৈয়দ আলম জানান, ইয়াবার এত বড় চালান এই এলাকায় আগে কখনো বিজিবি জব্দ করতে পারেনি। কোরবানির ঈদকে সামনে রেখে ইয়াবা পাচার বেড়ে গেছে। সম্প্রতি সীমান্ত এই এলাকা ইয়াবা পাচারের নতুন রুট হয়েছে। এখানে সম্প্রতি মাদক কারবারিদের তৎপরতা বেড়ে গেছে।

কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বান্দরবানে জাতীয় যুবশক্তির ১০ নেতা-কর্মীর পদত্যাগ

নাইক্ষ্যংছড়িতে ৬ রাবার শ্রমিককে অপহরণ

সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, কেএনএফের সক্রিয় সদস্য আটক

বান্দরবানের প্রাথমিক বিদ্যালয়: ১৭৪ স্কুলে ভারপ্রাপ্তের ভার

নাইক্ষ্যংছড়িতে গয়াল কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

ঘুমধুম সীমান্তে ফের ল্যান্ডমাইন বিস্ফোরণ, উড়ে গেল যুবকের পায়ের গোড়ালি

বান্দরবানে ভুয়া বিজ্ঞপ্তিতে পর্যটন বন্ধের গুজব, খোলা থাকার কথা জানাল প্রশাসন

বান্দরবানে নারীদের জন্য চাকরি মেলা

টানা বৃষ্টিতে নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের আশঙ্কা, সতর্ক উপজেলা প্রশাসন