হোম > সারা দেশ > বান্দরবান

আরও দুজন সন্দেহভাজন কেএনএফ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় সন্দেহভাজন আরও দুই কেএনএফ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার বেলা দেড়টায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইনের আদেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুমা উপজেলার মুয়ালপিপাড়া এলাকার জুয়ামত্লিম বমের ছেলে লাল জার ঙাম বম (৪৪) এবং ইডেনপাড়া এলাকার লালচৌও থাং বমের ছেলে তনক্লিং বম (৩৮)।

এ বিষয়ে আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, রুমায় ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।

এর আগে রুমা-থানচির ঘটনায় ৬৬ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছেন আদালত। এঁদের মধ্যে ৫৪ জনকে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, সাগরে পড়ে ৪ যুবক নিখোঁজ

বান্দরবানে সদর হাসপাতালের নির্মাণকাজে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

থানচি সীমান্তে খুমি সম্প্রদায়ের ৪৭ জন আটক

বান্দরবানে বালাঘাটা বাজারে আগুনে পুড়ে ছাই ৯ বসতঘর

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে তঞ্চঙ্গ্যা কিশোর নিহত

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটক কম

বান্দরবানে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন-ওষুধ সংকটে রোগীরা দুর্ভোগে

বান্দরবানে ভ্রমণকারীদের জন্য ৪ নির্দেশনা প্রশাসনের

থানচিতে শিশুকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও