হোম > সারা দেশ > বান্দরবান

পর্যটকদের জন্য থানচি থেকে তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

থানচি (বান্দরবান) প্রতিনিধি  

ঝুঁকি বিবেচনায় পর্যটকদের জন্য তিন্দুমুখগামী নৌপথ বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি: সংগৃহীত

প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল ৩০ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

গতকাল শনিবার (২৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা (পর্যটন সেল) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের অনুরোধ জানানো হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয় নৌযাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।