হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে চোরাই ইজিবাইকসহ গ্রেপ্তার ৪

বাগেরহাট প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইজিবাইক ও শ্যালো মেশিন চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর উপজেলার বাসাবাটি এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মো. ফারাক হাওলাদার (২৮), একই এলাকার ইউনুস শিকদারের ছেলে শাহ আলম (২৯), ফতেপুর গ্রামের নয়ন সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (২১) এবং খারদ্বার এলাকার মৃত আ. গনির ছেলে আ. হালিম (৪৫)।

বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, রোববার দিবাগত গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বাসাবাটি এলাকা থেকে চোর চক্রের সদস্য ফারুক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ইজিবাইক চোর চক্রের একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করা হয়। পরে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও বাগেরহাট সদর মডেল থানার চৌকস টিমের যৌথ অভিযানে বাগেরহাট জেলার বিভিন্ন স্থান থেকে চক্রের অন্য ৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালো মেশিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. ফারুক হাওলাদারের বিরুদ্ধে অপহরণ, খুন, মাদকসহ ৫টি মামলা এবং শাহ আলমের বিরুদ্ধে দুটি চুরির মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মাছ শিকার, শুঁটকি-জাল-নৌকা জব্দ

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

বাগেরহাটে ১১টি চোরাই গরুসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

যেকোনো মূল্যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব: মামুনুল হক

আগামীকাল বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন

প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে খালের অবৈধ নেট ও পাটা অপসারণ

ক্লিনিক সিলগালার পর এবার মোরেলগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন হত্যা, গ্রেপ্তার ৪

বাগেরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা