হোম > সারা দেশ > বাগেরহাট

ধানখেতে জালে আটকা পড়ল ১০ ফুট অজগর

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 

উদ্ধার হওয়া অজগর। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের শরণখোলায় ধানখেতে পেতে রাখা নিষিদ্ধ চায়না দুয়ারি জালে আটকা পড়া প্রায় ১০ ফুটের একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার লাকুড়তলা গ্রামের একটি ধানখেত থেকে স্থানীয় সাপুড়ে শামছু তালুকদার সাপটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, লাকুড়তলা গ্রামের কৃষক মিলন তালুকদার আগের দিন বিকেলে মাছ ধরার জন্য তাঁর ধানখেতে চায়না দুয়ারি জাল পেতে রাখেন। শুক্রবার সকালে জাল তুলতে গিয়ে তিনি দেখতে পান, একটি বিশাল অজগর সাপ জালে আটকা পড়েছে। পরে স্থানীয় সাপুড়ে শামছু তালুকদারকে খবর দেওয়া হলে তিনি বৃষ্টির মধ্যেই ঘটনাস্থলে গিয়ে কৌশলে সাপটি উদ্ধার করেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মো. খলিলুর রহমান বলেন, ধানখেতে পেতে রাখা চায়না দুয়ারি জাল থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকারীরা সেটিকে শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করেন।

মো. খলিলুর রহমান জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ৭ থেকে ৮ কেজি।

বাগেরহাটে ৪৮ জেলের মধ্যে স্বল্পসুদে ২ কোটি টাকার ঋণ বিতরণ

বাগেরহাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

দখলদারদের অনুরোধে সরকারি খাল মুক্ত না করে ফিরলেন এমপি-ডিসি

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ আটক ৪, জব্দ নৌকা ও আড়াই মণ কাঁকড়া

বাগেরহাটে মোটরসাইকেল উল্টে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ

চাকরি বহাল রাখার দাবিতে বাগেরহাট জেলা হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

ব্যক্তিগত সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করতে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

শ্রদ্ধা-ভালোবাসায় কবি রুদ্রকে স্মরণ