হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 

পথচারীকে ধাক্কা দেওয়া প্রাইভেট কার। ছবি: সংগৃহীত

খুলনা-ঢাকা মহাসড়কে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় মো. তৈয়ব আলী (৫৫) ওরফে তৈয়েব ঘটক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক পথচারী আহত হয়েছেন। রোববার সকাল ৬টার দিকে উপজেলার পালেরহাট বাজারসংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তৈয়েব ঘটক ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় খুলনাগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং একটু পর ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় অপর এক পথচারী আহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ও ফকিরহাট মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে এবং বর্তমানে সেটি মোল্লাহাট হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক গাড়িটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান।

ধর্ষণচেষ্টার অপমানে তরুণীর মৃত্যুর অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

বাগেরহাটে সমাবেশে যাওয়ার পথে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

বাগেরহাটে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

দেড় বছর পর আবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যার আইসিউ চালু

বাগেরহাটের ফকিরহাট: তীব্র রেণু-সংকটে চিংড়িচাষিরা

বাগেরহাটে মানববন্ধন ঘিরে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত ১৫

দুর্বৃত্তের হামলায় নিহত কৃষক দল নেতার দাফন সম্পন্ন, জামায়াতের ৩ কার্যালয়ে হামলার অভিযোগ

ফকিরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষক দলের নেতা নিহত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোস্তফা