হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট প্রতিনিধি

নিহত নিজাম উদ্দিন শান্ত। ছবি: সংগৃহীত

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার দিনগত গভীর রাতে সদর উপজেলার হাঁড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ এলাকার বাসিন্দা। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

পুলিশ জানায়, নিজাম উদ্দিন শুক্রবার দিনগত রাত ১টার দিকে বাগেরহাট শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় তারা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের স্বজন ও সহকর্মীরা জানান, নিজামের বাবা তোরাফ আলী এক মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। এর আগে তিনি তাঁর মা ও স্ত্রীকে হারান। তাঁর দাদা বাড়ি গোপালগঞ্জে। তাঁর দ্বিতীয় স্ত্রী ও তিনটি কন্যাসন্তান রয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা ওই আইনজীবীকে ছুরিকাঘাত করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও স্থানীয়দের ফোন পুলিশ সেখানে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

শরণখোলায় প্রাইভেট হাসপাতালের গোসলখানা থেকে নার্সের মরদেহ উদ্ধার

টানা বৃষ্টিতে ফকিরহাটে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, তিন দিনে শনাক্ত ১৬

যে কারণে সুন্দরবনে ১০ খালের প্রবেশপথ বন্ধ করল বন বিভাগ

বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

শরণখোলায় বাড়ছে সাপের আনাগোনা, এক সপ্তাহে উদ্ধার ৫

গোপালগঞ্জের মানুষ বাগেরহাট শাসন করেছে, কিন্তু কিছুই দিয়ে যায়নি: ডেপুটি স্পিকার

বাগেরহাটে ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, পাশেই পাওয়া গেছে চিরকুট

বাগেরহাট চেম্বার অব কমার্সের কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ

সুন্দরবন: বনদস্যুদের দৌরাত্ম্যে মধু আহরণে ধস

বাগেরহাটে আদালত ভবনের ছাদ ধসে আহত ৫