হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে ১১টি চোরাই গরুসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

উদ্ধার করা ১১টি গরু ও জব্দ করা ট্রাক। ছবি: সংগৃহীত

বাগেরহাটে ১১টি চোরাই গরু উদ্ধার এবং একটি ট্রাক জব্দ করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। এ ঘটনায় গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শিউলি ফিলিং স্টেশন এলাকা থেকে চক্রের দুই সদস্য ইমরান শেখ ও নাহিদ শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা এলাকায় আরিফ মোল্লার বাড়ি থেকে বকনা বাছুরসহ ১১টি গরু উদ্ধার করা হয়। একই সঙ্গে গরু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

উদ্ধার করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের আবু সাঈদ শেখের ছেলে ইমরান শেখ (৪০), রামপাল উপজেলার সোলাকড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত শুকুর শেখের ছেলে নাহিদ শেখ (২৭) এবং খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের ধুনা মোল্লার ছেলে আরিফ মোল্লা (৩৮)।

পুলিশ জানায়, ইমরান শেখের বিরুদ্ধে ছয়টি, নাহিদ শেখের বিরুদ্ধে তিনটি এবং আরিফ মোল্লার বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, দক্ষিণাঞ্চলের গরু চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করা হয়েছে। সিন্ডিকেটের সদস্যরা বাগেরহাট জেলাসহ বিভিন্ন এলাকায় গরু চুরি করে নিয়ে বিক্রি করে আসছিল। সিন্ডিকেট সদস্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

যেকোনো মূল্যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব: মামুনুল হক

আগামীকাল বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন

প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে খালের অবৈধ নেট ও পাটা অপসারণ

ক্লিনিক সিলগালার পর এবার মোরেলগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন হত্যা, গ্রেপ্তার ৪

বাগেরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

দুর্নীতির অভিযোগ অস্বীকার: তদন্ত প্রতিবেদন বাতিল চেয়ে উল্টো মামলা করলেন প্রধান শিক্ষক

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

শরণখোলায় প্রাইভেট হাসপাতালের গোসলখানা থেকে নার্সের মরদেহ উদ্ধার