হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নৌযান শুমারিতে শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটে নৌযান শুমারি উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীন, জেলা পরিসংখ্যান বিভাগের উপপরিচালক মো. রাসিউল ইসলামসহ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। সভায় সবাইকে নৌযান শুমারি সফল করার জন্য তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়।

২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নৌযান শুমারি অনুষ্ঠিত হবে। এই সময়ে জেলার মোংলা, শরণখোলা, মোরেলগঞ্জসহ বিভিন্ন এলাকার নৌযানের জরিপ করা হবে।