হোম > সারা দেশ > বাগেরহাট

অবশেষে উদ্ধার হলো ফকিরহাটে অপহৃত শিশু, গ্রেপ্তার ১

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 

র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার ১৮ মাস বয়সী শিশু রাফছা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে অপহৃত ১৮ মাস বয়সী শিশুকন্যা রাফছাকে উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব-৬-এর যৌথ দল। ৫ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে গতকাল বুধবার (১ এপ্রিল) রাত ১০টায় খুলনার কৈয়াবাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

অপহৃত শিশুকন্যা রাফছা ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের ইট-বালু ব্যবসায়ী আব্দুর রশিদ খানের মেয়ে। আর গ্রেপ্তার নয়ন শেখ খুলনার টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে।

ফকিরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, গতকাল বেলা ১১টার দিকে প্রতিবেশী ভাড়াটিয়া নয়নের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।

পরবর্তী সময় খোঁজ নিয়ে জানা যায়, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে। এ সময় শিশুটির বাবা মোবাইল ফোনে নয়নের সঙ্গে যোগাযোগ করলে তিনি অসংলগ্ন কথা বলেন এবং শিশুটিকে ফেরত নিতে টাকা দাবি করেন। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকিও দেন। শিশুটির পরিবার নানা দেন-দরবার করে তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে বিকেল ৪টার দিকে পুলিশকে জানান। পরে পুলিশের পক্ষ থেকে শিশুটিকে উদ্ধারে র‌্যাবের সহায়তা চাওয়া হয়।

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে র‍্যাব-পুলিশ যৌথ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শিশুটিকে সুস্থ অবস্থায় রাত ১০টার দিকে খুলনা কৈয়াবাজার এলাকা থেকে উদ্ধার এবং অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা নিহত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা: সন্তান হারিয়ে বাগেরহাটে বারবার মূর্ছা যাচ্ছেন দুই মা

কোরবানির ঈদে বাড়তি কদর ঝাঁজ পানের, বেড়েছে দাম ও বিক্রি

৪৫ বছর ধরে ঈদের নামাজে ইমামতি করছেন এমপি মশিউর রহমান

বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত, মুসলিম উম্মাহর শান্তি কামনা

বাগেরহাটে কোরবানির হাটে উপচে পড়া ভিড়, ছোট গরুর চাহিদা বেশি

কোরবানির ঈদে বাগেরহাটে চুইঝালের চাহিদা তুঙ্গে, বেড়েছে দাম

নদীর পোনা আহরণে নিষেধাজ্ঞায় বিপর্যস্ত বাগেরহাটের চিংড়িচাষিরা

চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে বালতির পানিতে চুবিয়ে শিশু হত্যার অভিযোগ, সৎমা আটক