হোম > সারা দেশ > বাগেরহাট

শরণখোলায় বাড়ছে সাপের আনাগোনা, এক সপ্তাহে উদ্ধার ৫

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

আজ সকালে শরণখোলার বকুলতলা গ্রামের আব্দুর রহমানের বসতবাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের শরণখোলা উপজেলায় গত এক সপ্তাহে লোকালয় থেকে বিভিন্ন প্রজাতির পাঁচটি সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় উদ্ধার করা এসব সাপ সুন্দরবনের নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।

শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের আব্দুর রহমানের বসতবাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার। উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৬ ফুট এবং ওজন প্রায় ৭ কেজি। পরে বন বিভাগের সহায়তায় সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

এর আগে শুক্রবার (১৭ জুলাই) লোকালয় থেকে উদ্ধার করা আরেকটি অজগর সাপ শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশনসংলগ্ন বনে অবমুক্ত করা হয়। শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) কাজী তামিল রসুল জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন প্রায় ১০ কেজি।

ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, গত এক সপ্তাহে শরণখোলার বিভিন্ন এলাকা থেকে অজগরসহ বিভিন্ন প্রজাতির মোট পাঁচটি সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সব সাপই বন বিভাগের সহযোগিতায় সুন্দরবনের উপযোগী স্থানে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ ও বন্য প্রাণী উদ্ধারকারীরা জানান, সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে কোনো সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে বন বিভাগ বা বন্য প্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

গোপালগঞ্জের মানুষ বাগেরহাট শাসন করেছে, কিন্তু কিছুই দিয়ে যায়নি: ডেপুটি স্পিকার

বাগেরহাটে ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, পাশেই পাওয়া গেছে চিরকুট

বাগেরহাট চেম্বার অব কমার্সের কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ

সুন্দরবন: বনদস্যুদের দৌরাত্ম্যে মধু আহরণে ধস

বাগেরহাটে আদালত ভবনের ছাদ ধসে আহত ৫

নদে ওয়াসার পাইপ বন্ধ নৌযান চলাচল

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

ধানখেতে জালে আটকা পড়ল ১০ ফুট অজগর

বাগেরহাটে ৪৮ জেলের মধ্যে স্বল্পসুদে ২ কোটি টাকার ঋণ বিতরণ

বাগেরহাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত