হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে বিনা মূল্যে চিকিৎসাসেবা পেলেন ছয় শতাধিক রোগী

বাগেরহাট প্রতিনিধি

ক্যাম্পে নাক, কান ও গলা, মেডিসিন, অর্থোপেডিকস ও গাইনি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের পরামর্শ দেন। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য মো. বেলাল হোসাইন অপু ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইনসাফ’-এর উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন ছয় শতাধিক রোগী।

শনিবার (৮ আগস্ট) দিনব্যাপী বাগেরহাট শহরের আলিয়া মাদ্রাসায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে নাক, কান ও গলা, মেডিসিন, অর্থোপেডিকস ও গাইনি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের পরামর্শ দেন। দিনব্যাপী ক্যাম্পে ছয় শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ ছাড়া পাঁচ শতাধিক মানুষের বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করেন স্বেচ্ছাসেবকেরা।

চিকিৎসাসেবা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ও সার্জন ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাধন কুমার মিস্ত্রী, অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. অনুপ কুমার ঘোষ এবং গাইনি বিশেষজ্ঞ ডা. ইসরাত জাহান।

বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে খুশি হতদরিদ্র রোগীরা। আব্দুস ছাত্তার নামের এক রোগী বলেন, টাকা দিয়ে বড় চিকিৎসক দেখানো তাঁর পক্ষে খুবই কষ্টকর। আগের দিন মাইকিং করে এখানে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার কথা জানতে পেরে তিনি এসেছেন। চিকিৎসকেরা ভালোভাবে দেখেছেন এবং পরামর্শের পাশাপাশি বিনা মূল্যে ওষুধও পেয়েছেন। এতে তিনি খুব খুশি।

ক্যাম্পে নাক, কান ও গলা, মেডিসিন, অর্থোপেডিকস ও গাইনি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের পরামর্শ দেন। ছবি: আজকের পত্রিকা

স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইনসাফ’-এর সদস্য মো. জাকির হোসেন বলেন, আলিয়া মাদ্রাসা, স্টেডিয়াম এলাকা, রেলবস্তি, মিঠাপুকুর পাড়, খারদ্বারসহ শহরের বিভিন্ন এলাকায় হতদরিদ্র ও দিনমজুর মানুষের বসবাস। সরকারি হাসপাতালে তাঁরা পর্যাপ্ত সেবা পান না। আবার অর্থের অভাবে বেসরকারি চিকিৎসকের কাছেও যেতে পারেন না। তাঁদের কথা বিবেচনা করেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য মো. বেলাল হোসাইন অপু বলেন, বাগেরহাটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিনা মূল্যে চিকিৎসাসেবা পেয়ে রোগীরাও সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতে বাগেরহাটের প্রতিটি ইউনিয়নে একই ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

বাগেরহাটে বাসের ধাক্কায় ৩ যানবাহন ক্ষতিগ্রস্ত, ইজিবাইকচালক নিহত

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব: শফিকুর রহমান

বাগেরহাটের মোংলা: অতিবৃষ্টিতে বাগদার মড়ক, ক্ষতিগ্রস্ত চাষি

শরণখোলায় এক সপ্তাহে ১০ মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাটে নিহত একই পরিবারের ৩ জনের দাফন সম্পন্ন, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

বাগেরহাটে ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

শিক্ষকদের ক্লাসে আর শিক্ষার্থীদের স্কুলে মোবাইল নিষিদ্ধ

বাগেরহাটে চোরাই ইজিবাইকসহ গ্রেপ্তার ৪

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মাছ শিকার, শুঁটকি-জাল-নৌকা জব্দ