হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘চাচা’ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোজাহিদ শেখ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে আটক করা হয়। এই ঘটনায় ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মোজাহিদ শেখ মৃত গাউস শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি গণশিক্ষা বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ব্যক্তি প্রায়ই শিশুটিকে বিভিন্ন খাবার কিনে দিতেন এবং স্নেহ করতেন। শিশুটিও তাঁকে ‘চাচা’ বলে ডাকত।

গত বুধবার দুপুরে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করানোর জন্য নিয়ে যান। পরে বাড়ি ফিরে শিশুটি তার মায়ের কাছে অসুস্থতার কথা জানালে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।

পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর বাবা কাজের জন্য বাইরে থাকায় এবং মা ঘরের কাজে ব্যস্ত থাকার সুযোগে অভিযুক্ত মোজাহিদ শেখ শিশুটিকে প্রায়ই ঘুরতে নিয়ে যেতেন। এর আগে শিশুটির কথাবার্তায় অভিযুক্ত ব্যক্তির বিষয়ে সন্দেহের সৃষ্টি হলেও বিষয়টি গুরুত্ব পায়নি। পরে শিশুটির অসুস্থতার পর পরিবারের সদস্যরা ধর্ষণের বিষয়ে জানতে পারেন।

পরদিন বৃহস্পতিবার রাত ৮টার দিকে বৈলতলী গ্রামের একটি চায়ের দোকানের সামনে স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফকিরহাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

শরণখোলায় প্রাইভেট হাসপাতালের গোসলখানা থেকে নার্সের মরদেহ উদ্ধার

টানা বৃষ্টিতে ফকিরহাটে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, তিন দিনে শনাক্ত ১৬

যে কারণে সুন্দরবনে ১০ খালের প্রবেশপথ বন্ধ করল বন বিভাগ

বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

শরণখোলায় বাড়ছে সাপের আনাগোনা, এক সপ্তাহে উদ্ধার ৫

গোপালগঞ্জের মানুষ বাগেরহাট শাসন করেছে, কিন্তু কিছুই দিয়ে যায়নি: ডেপুটি স্পিকার

বাগেরহাটে ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, পাশেই পাওয়া গেছে চিরকুট

বাগেরহাট চেম্বার অব কমার্সের কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ

সুন্দরবন: বনদস্যুদের দৌরাত্ম্যে মধু আহরণে ধস