হোম > সারা দেশ > বাগেরহাট

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, স্থানীয়দের হাতে আটক পুলিশ কর্মকর্তা

বাগেরহাট প্রতিনিধি

দ্বীপ মণ্ডল। ছবি: সংগৃহীত

বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীপ মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার বিকেলে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, এসআই দ্বীপ মণ্ডলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত হবে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামে একজন প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে তাঁর বসতবাড়িতে দ্বীপ মণ্ডলকে আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে তাঁকে বাগেরহাট মডেল থানা পুলিশ উদ্ধার করে।

এসআই দ্বীপ মণ্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা ছিলেন। যার সুবাদে ওই এলাকায় তাঁর যাওয়া-আসা অপেক্ষাকৃত বেশি ছিল।