হোম > সারা দেশ > চট্টগ্রাম

সংবাদ সংগ্রহ করার সময় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করল সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আহত সাংবাদিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাওয়া দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। হামলায় গুরুতর আহত ওই সাংবাদিকেরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (৫ অক্টোবর) সকালে জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহতরা হলেন এখন টিভির সাংবাদিক হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপারসন মো. পারভেজ।

হাসপাতালে আহত মো. পারভেজ জানান, জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে হঠাৎ ৫০ থেকে ৬০ জন তাঁদের ওপর হামলা করে। তিনি বলেন, ‘তারা অস্ত্র ও গাছের টুকরো দিয়ে আমাদের আঘাত করে। আমরা কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসি। এ সময় তারা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে, ক্যামেরা ভেঙে দিয়েছে। এমনকি আমাদের বহনকারী সিএনজি অটোরিকশাটিও দুর্বৃত্তরা নিয়ে গেছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার জানান, আহত দুই সাংবাদিককে সলিমপুর থেকে হাসপাতালে আনা হয়েছে। মাথায় আঘাত পাওয়ায় সাংবাদিক হোসাইন জিয়াদকে ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার (৪ অক্টোবর) ভোররাতে আলিনগর এলাকায় ইয়াছিন এবং রোকন-গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে রোকন বাহিনীর এক সদস্য নিহত হন, তবে তাঁর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

আরও খবর পড়ুন:

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ব্যাংকসহ পুড়ল ২৫ প্রতিষ্ঠান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

কচুয়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

বিজিবিকে সঙ্গে নিয়ে গভীর রাতে সংসদ সদস্যদের মাদকবিরোধী অভিযান

বগুড়ায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আরেক নেতা আহত

খুলনায় গুলিবিদ্ধ আজিজ ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

তালায় বিএনপির কার্যালয়ে আগুন

মনিরামপুরে মাছের ঘেরে মিলল কিশোরের রক্তাক্ত লাশ