হোম > সারা দেশ > জামালপুর

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি 

প্রতীকী ছবি

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।

আজ শুক্রবার শহরের শেরপুর ব্রিজ এলাকায় দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুরের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন (৫০) ও ইসতিয়াক আহম্মেদ  (২০)। আর আহত শিশুর নাম আবরার। তাঁরা জামালপুর পৌর এলাকার মুকন্দবাড়ি থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি শেরপুরে যাচ্ছিলেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমা নামাজের সময় ব্রহ্মপুর নদে ওপর সেতুর টোল ঘরের পাশে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিল পুলিশ। ওই সময় শেরপুরগামী একটি ট্রাককে দাঁড় করিয়ে পুলিশ কথা বলার সময় পেছনে থাকা মোটরসাইকেলটি বের হয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে দেলোয়ার ও ইসতিয়াক আহম্মেদ ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হয় শিশু আবরার। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উত্তেজিত জনতা জামালপুর সদর থানার পুলিশের গাড়ি ও সদস্যদের ওপর হামলা করে। পরে পুলিশের আশ্বাসে চার ঘণ্টার পর বিকেল সাড়ে ৫টায় অবরোধ তুলে নেওয়া হয়।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘এ ঘটনার পর স্থানীয়দের হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

গাইবান্ধায় গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় মিলেছে