হোম > সারা দেশ > গাজীপুর

ছুটির তৃতীয় দিনেও ট্রেনের ছাদে তিল ঠাঁই নেই, মই বেয়ে উঠে বাড়িতে রওনা

রাতুল মণ্ডল, শ্রীপুর

স্টেশনে ট্রেন ঢুকতেই হুড়োহুড়ি করে কেউ ভেতরে, আবার অনেকে মই বা জানালা বেয়ে উঠে পড়ছে ছাদে। পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদ্‌যাপনের জন্য ঝুঁকি নিয়ে এমন বাড়ি ফেরার দৃশ্য আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল ফিতরের ছুটির তৃতীয় দিনেও সড়কপথের পাশাপাশি রেলপথে জীবনের ঝুঁকি নিয়ে নাড়ির টানে বাড়ি ফিরছে হাজার হাজার শ্রমজীবী মানুষ। শিল্পাঞ্চল গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে যে যার মতো হুড়োহুড়ি করে প্রতিটি ট্রেনের ছাদে, এমনকি ইঞ্জিনের ওপর উঠছে। মই বেয়ে উঠতে দেখা গেছে ট্রেনের ছাদে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে শ্রীপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, সকাল পৌনে ৭টার দিকে দেওয়ানগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ছাদের ওপর মই বেয়ে ঝুঁকি নিয়ে উঠছে নারী-পুরুষ। হাজার হাজার ঘরমুখী মানুষের ভিড়ে ট্রেন পর্যন্ত দেখা যায় না। দরজা বন্ধ বগিতে যাত্রীদের দাঁড়িয়ে রওনা করতে দেখা যায়। শত শত নারী-পুরুষ ও শিশুদের ছাদের ওপর গাদাগাদি করে বসতে দেখা গেছে। অতিরিক্ত যাত্রীর চাপে রেলওয়ে কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্টেশনে ট্রেন ঢুকতেই হুড়োহুড়ি করে কেউ ভেতরে, আবার অনেকে মই বা জানালা বেয়ে উঠে পড়ছে ছাদে। পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদ্‌যাপনের জন্য ঝুঁকি নিয়ে এমন বাড়ি ফেরার দৃশ্য আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের উদ্দেশে রওনা করা আব্দুর রশিদ বলেন, সড়কপথে অনেক ভোগান্তি। ভাড়া বেশি। তাই সপরিবারে ট্রেনে বাড়ি ফিরতে চেয়েছিলেন। প্রচণ্ড ভিড়ের কারণে ওঠা সম্ভব হয়নি।

রুবেল মিয়া নামের একজন বলেন, ‘আমি পোশাক কারখানায় চাকরি করি। রেলস্টেশনে প্রচণ্ড ভিড়। এ কারণে ট্রেনে উঠতে পারিনি।’

মোহনগঞ্জগামী ফারুক মিয়া জানান, গতকাল বুধবার অফিস থেকে ছুটি পেয়েছেন। আজ (বৃহস্পতিবার) পরিবার নিয়ে বাড়ি যেতে স্টেশনে আসেন। চোখের সামনে দুটি ট্রেন চলে গেলেও ভিড়ের কারণে ওঠা সম্ভব হয়নি।

শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর থেকে যথাসময়ে ছেড়ে গেছে। ট্রেনটিতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। কোনো ট্রেনেই তিল ধারণের ঠাঁই ছিল না। অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে রওনা হয়েছেন। তাঁদের নিবৃত্ত করা সম্ভব হয়নি।’

ঢাকায় ১৭৭১টি ঈদ জামাত, বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা

খুলনা থেকে চুরি হওয়া ল্যান্ড ক্রুজার ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৩

ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০ কিলোমিটারে যানজট, ভোগান্তি চরমে

রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর

শেখ মুজিবুরের জন্মদিন পালন ও নাশকতার পরিকল্পনা, ৮ ছাত্রলীগ কর্মী কারাগারে

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড, ২ জনের প্রাণহানি

ভোলার ১৪ গ্রামে কাল ঈদ

রাজশাহীতে পদ্মার তীরে পড়ে ছিল বিদেশি রিভলবার ও কার্তুজ

নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনা: ২২ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু