হোম > সারা দেশ > ঢাকা

লিখিত পরীক্ষার দাবিতে নির্বাচন ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লিখিত পরীক্ষার দাবিতে নির্বাচন ভবনের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

লিখিত পরীক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করা প্রার্থীরা। আজ রোববার সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের গেটের সামনে তাঁরা এই সমাবেশ করছেন।

সরেজমিনে দেখা যায়, বিক্ষোভ সমাবেশকারীরা ব্যানারসহ নির্বাচন ভবনের মূল গেট বন্ধ করে রেখেছেন। এ সময় ভেতর থেকে কাউকে বাইরে বা বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডেটা এন্ট্রি অপারেটরের ৪৬৮টি পদে জনবল নিয়োগ দিতে ২০১৯ সালে বিজ্ঞপ্তি দেওয়া প্রিলিমিনারি পরীক্ষা ২০২৩ সালের ১৬ জুন অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ২০২৪ সালের ২৮ মার্চ। এই নিয়োগে নৈর্ব্যক্তিক পরীক্ষায় অংশগ্রহণ করা সবাইকে পাস করানো হয়েছে এবং পরীক্ষা না দিয়েও প্রায় সাড়ে ৭০০ জনকেও পাস করানো হয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে ২০১৯ সালের প্রিলি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষার তারিখ দিয়েও তা ইতিপূর্বে দুইবার স্থগিত করা হয়েছে।

ডেটা এন্ট্রি অপারেটর পদে স্থগিত পরীক্ষার বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, যেসব পদ ফাঁকা রয়েছে, সেগুলো পূরণের কার্যক্রম চলছে। পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী