হোম > সারা দেশ > ঢাকা

দুদকের মামলায় রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার আবুল কালাম আজাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন।

দুদকের রাজশাহীর আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের মামলায় সাবেক জেলা রেজিস্ট্রার আবুল কালাম আজাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ মামলার ধার্য তারিখে তিনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবুল কালাম আজাদের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার মিরপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার আসাদ অ্যাভিনিউয়ে নিজের ফ্ল্যাটে বসবাস করেন। আবুল কালাম আজাদ রাজশাহীর জেলা রেজিস্ট্রার ছিলেন। অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি ২৮ লাখ ১২ হাজার ১৪৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালের ডিসেম্বরে রাজশাহীতে একটি মামলা করে দুদক।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’