হোম > সারা দেশ

রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আটক আবু বকর সিদ্দিক। ছবি: সংগৃহীত

রাজশাহী সফরের সময় গত মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে চড়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ছবি ফেসবুকে দেখে এক যুবক মন্তব্য করেছিলেন, ‘ইস! একটা বড় সুযোগ। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ পরে অভিযান চালিয়ে সেই যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আবু বকরের দেওয়া ফেসবুক কমেন্ট। ছবি: সংগৃহীত

প্রাথমিকভাবে জানা গেছে, এই যুবকের নাম আবু বকর সিদ্দিক। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫-এর (এসআরবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখন এতটুকু বলতে পারি যে সেই যুবককে আটক করা হয়েছে। সে এখন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে আছে। বিস্তারিত জানার জন্য একটু অপেক্ষা করতে হবে।’

জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কাজ করছে। তাদের চাহিদা অনুযায়ী এসআরবি অভিযুক্ত যুবককে আটক করেছে। পরে ডিএমপিতে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকেই বিস্তারিত জানানো হবে।

গত মঙ্গলবার রাজশাহী এসে বিমানবন্দর থেকে মাদ্রাসা ময়দান, সেখান থেকে ধর্মসভা হয়ে আবার বিমানবন্দরে যাতায়াতের সময় রুয়েটের বাস ব্যবহার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ তাঁকে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীও এতে সাড়া দেন।

পরে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ওই বাসে বসে থাকার একটি ছবি পোস্ট দেওয়া হয়। পোস্টটির মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ এই মন্তব্যটির ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা।

পরে ফেসবুকে মন্তব্যটি ছড়িয়ে পড়লে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবু বকরকে শনাক্ত করা হয়। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁকে আটকও করা হয়। তবে তাঁর সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

মেঘনাপাড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা

মায়ের মৃত্যুর ১২ ঘণ্টার ব্যবধানে ছেলের মৃত্যু, একসঙ্গে জানাজা

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা

মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঢাকার যানজট কমাতে চার উদ্যোগ নিচ্ছে সরকার

শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে অজ্ঞাত নারীর লাশ

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

কক্সবাজারে সাগরে মিলল আরও একজনের মরদেহ, এখনো নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিবিড়

১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটারের বগি, সচল হয়নি আপলাইন