হোম > সারা দেশ > ঢাকা

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসের ধাক্কায় সালেহা বেগম (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলিস্তানের গোলাপশাহ মাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন বলেন, সালেহা বেগম গোলাপশাহ মাজার এলাকায় ভাসমান থাকতেন। সকালে মাজারের কাছে রাস্তা পারাপারের সময় দোহার-নবাবগঞ্জ এক্সপ্রেস বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা পৌনে ১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আব্দুল মমিন জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহত সালেহার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিখোঁজের কয়েক ঘণ্টা পর খাল থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

ঢাকা-সিলেট রুটে এক দিনের জন্য বিশেষ ট্রেন

জুলাই-আগস্ট হত্যা: ময়নাতদন্ত না হওয়া মামলার তদন্তে যে কৌশল পুলিশের

দরপত্র ছাড়াই ৩ বছর ধরে চলছে আইসিডি

সিলেট-আখাউড়া: এক রেলপথে ৭ দিনে দুর্ঘটনায় চার ট্রেন

মাথাভাঙ্গা নদী: সেতু হলেও দুর্ভোগ কমেনি

স্থবির রাবির সাংস্কৃতিক অঙ্গন

এবার চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল ট্রাক

সালথায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ-ভাঙচুর, আহত ৭

পাকুন্দিয়ায় পাগলা কুকুরের তাণ্ডব: আহত ৫০, আতঙ্কে এলাকাবাসী