হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের মরদেহ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ছয় ঘণ্টা পর মাদ্রাসার পুকুর থেকে মারুফ হাসান (১০) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসার পুকুরের নতুন ঘাটলার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত মারুফ হাসান উপজেলার মধ্য ইছাপুরা গ্রামের মিনার হোসেনের ছেলে। সে ওই মাদ্রাসার কিতাব বিভাগের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

​পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ৩-৪ দিন আগে মারুফকে মোস্তফাগঞ্জ মাদ্রাসার আবাসিক শাখায় ভর্তি করানো হয়েছিল। শনিবার বেলা ২টার দিকে বাবা মিনার হোসেন ছেলেকে খাবার খাওয়াতে মাদ্রাসায় গিয়ে খুঁজে পাচ্ছিলেন না। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। এর ৬ ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে মাদ্রাসার পুকুরপাড়ের নতুন ঘাটলার নিচে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

​এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ‘পানিতে ডুবে এক শিশু মৃত্যুর ঘটনা আমরা শুনেছি। তবে এ বিষয়ে পরিবার বা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি বা কোনো অভিযোগ করা হয়নি। এমনকি তারা কোনো ময়নাতদন্তের (পোস্টমর্টেম) আবেদনও করেননি।

​তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, অসাবধানতাবশত পানিতে ডুবেই এই দুর্ঘটনা ঘটতে পারে।

মায়ের ওপর অভিমানে ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

ফুয়েল কার্ডে তেল পেয়ে স্বস্তিতে রাণীশংকৈলের চালকেরা

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রতিরোধে মনোযোগ দিতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই নম্বরি ভোটের চিন্তা যেন কেউ না করে: বগুড়ায় ইসি সানাউল্লাহ

বিমানবন্দরের ভিআইপি এলাকায় উড়তে থাকা ড্রোন জব্দ

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়নের পথে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

তিন বছর পর নিখোঁজ ইদ্রিসকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

ফটিকছড়িতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে নবজাতকের মৃত্যু