হোম > সারা দেশ > বরিশাল

হাদি হত্যার বিচার চাইলেই বলা হচ্ছে, নির্বাচন বানচাল করতে চাই: মাসুমা

ঝালকাঠি প্রতিনিধি

হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

হাদি হত্যার বিচার দাবি করলেই একটি পক্ষ আমাদের বিরুদ্ধে নির্বাচন বানচালের অপচেষ্টা করার অভিযোগ তোলে। আমি তাদের স্পষ্ট করে বলতে চাই—আমরা নই, তারাই নির্বাচন বানচাল করতে চায়। ভারত চায় না, এ দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার বিজয় উল্লাস চত্বরে শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় বোন মাসুমা হাদি।

মাসুমা বলেন, ‘নির্বাচনের পর যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার তাদের করতেই হবে। আমরা ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ চাই। হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’

বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। এ ছাড়া সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের এবং নলছিটি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা শিক্ষার্থীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সিলেটের এয়ারপোর্ট থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছে বিএনপি

ভোলার দুর্গম এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে: নৌবাহিনীর প্রধান

কক্সবাজারে আশ্রয়শিবিরের বাইরে বাস করা ৬২২ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত

জামায়াতের নারী কর্মীকে হেনস্তা, ছয়জনকে ৫০ হাজার টাকা জরিমানা

আমির হামজাকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি প্রার্থী

ইসলামি একটি দল গোপনে দিল্লি-ওয়াশিংটনের সঙ্গে বৈঠক করেছে: চরমোনাই পীর

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজের স্থান হবে না: আন্দালিব রহমান পার্থ

আ.লীগের চেয়ে বিএনপি এক বছরে বেশি চাঁদাবাজি করেছে: রফিকুল

ধর্ষণের অভিযোগে মামলা, আত্মসমর্পণের পর ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েলের জামিন

স্বামী-ছেলেসহ জাবির সাবেক উপাচার্য ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা