হোম > সারা দেশ > ঢাকা

ব্রহ্মপুত্রে চালকের হাত-পা বাঁধা লাশ, পাওয়া যায়নি অটোরিকশা

ব্রহ্মপুত্র নদ থেকে চালকের লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে এক অটোচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে লাঙ্গলবন্দ সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নয়ন হোসেন (৩০) রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি সোনারগাঁয়ের সাদিপুর বেলপাড়া এলাকায় মোক্তার হোসেনের বাড়িতে ভাড়ায় বাস করতেন।

নিহতের ভাই জীবন হোসেন জানান, সোমবার সন্ধ্যায় নয়ন এক নারী যাত্রীকে নিয়ে সাদিপুর থেকে লাঙ্গলবন্দ এলাকায় যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ মঙ্গলবার তাঁর লাশ উদ্ধার করা হয়। হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও বিচারের দাবি জানিয়েছেন তিনি।

বৈদ্যেরবাজার নৌ-পুলিশের ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে অটো ছিনতাই করার উদ্দেশ্যে নয়নকে হত্যা করা হয়েছে। নয়নের অটোরিকশাটিও পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ছেলের দেওয়া আগুনে পুড়ল বাবার ঘর

মারা গেছে সীতাকুণ্ডে শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার শিশুটি

শিমুলে রাঙা পথ, পলাশে বসন্তের আমেজ গাংনীতে

উদ্বোধনের পাঁচ বছর না যেতেই বেহাল চুয়াডাঙ্গা জেলা মডেল মসজিদ

তিন দিনের আলটিমেটাম পেরিয়ে ছয় দিন, দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত হয়নি

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৯

ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে চুরির অপবাদ, অপমান সইতে না পেরে অটোচালকের আত্মহত্যা

ঢাকা-চট্টগ্রাম: মহাসড়কে ব্যাটারি রিকশা, বন্ধে হিমশিম পুলিশ

খুলনার ‘নিয়ন্ত্রণ’ সাত সন্ত্রাসী বাহিনীর হাতে

পাউবোর জমিতে হাটবাজার ও বহুতল ভবন, পেছনে মামুন