হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রতীকী ছবি

খুলনায় ইজিবাইকের ধাক্কায় রিকশা আরোহী মৌমিতা হালদার (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার নগরীর জেলা পরিষদের সামনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি স্থানীয় মুন্সিপাড়া তরণ হালদারের মেয়ে।

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই নারী কেডি ঘোষ রোডস্থ জেলা পরিষদ থেকে রিকশায় করে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময়ে দ্রুতগামী একটি ইজিবাইক রিকশাটিকে সজোরে ধাক্কা দিলে ওই নারী রাস্তার ওপর পড়ে মাথায় আঘাত পান। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

জানতে চাইলে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।’

সুনামগঞ্জের আরও ১৩ তরুণ জিম্মি লিবিয়ায়

যশোরে তেলের পাম্প থেকে জোরপূর্বক তেল নেওয়ায় দুই যুবদল নেতা বহিষ্কার

চট্টগ্রামে তেল মজুতবিরোধী অভিযান: ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

মিঠামইন হাওরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জয়দেবপুরে গাসিকের উচ্ছেদ অভিযান

মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

এক মাস আগে মোটরবাইক কিনে দিয়েছিলেন বাবা, সেই বাইকেই ছেলের মৃত্যু

সীতাকুণ্ডে অবৈধ কালো তেলের ডিপোতে মিলল ২৫ হাজার লিটার ডিজেল