হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে হাসপাতাল ভবন নির্মাণ ও আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি 

জামালপুরে হাসপাতাল ভবন নির্মাণ ও আইসিইউ চালুর দাবিতে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

২৬ লাখ মানুষের চিকিৎসাসেবার জন্য জামালপুরে মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ ও আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় জামালপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা অংশ নেন।

মানববন্ধন থেকে বলা হয়, জামালপুরের ২৬ লাখ মানুষ এবং পার্শ্ববর্তী কুড়িগ্রাম, শেরপুর ও টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে বিগত সরকার জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করে। তবে গত ১৪ বছরেও হাসপাতালের ভবন নির্মিত হয়নি।

এদিকে বিদ্যমান ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আইসিইউ ব্যবস্থার যন্ত্রপাতি থাকলেও সেগুলো চালু হয়নি। এতে জেলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে মেডিকেল কলেজের হাসপাতাল ভবন ও জেনারেল হাসপাতালের আইসিইউ চালুর দাবি জানান।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সদস্য ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক আব্দুল জলিল, রাসেল মিয়া, মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত ইসলাম প্রমুখ। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

কারখানায় আগুন: ধাক্কা দিয়ে বেরিয়ে আসে মিম, খুঁজে বেড়াচ্ছে মা-বাবাকে

একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত, সবাইকে সতর্ক থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

‘আমার আব্বুরে আনা খাবাইয়া মারছে, আমি আব্বুর লগে মাততাম চাই’

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী

রাজধানীতে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত

মুক্তিপণ দিয়ে জলদস্যুদের কবল থেকে মুক্তি পেলেন শ্যামনগরের ৬ জেলে

কক্সবাজারে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই বন্ধু নিহত

নাটোরে ট্রাকচাপায় শিশু নিহত

দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়া: মির্জা ফখরুল

ডিজেল ও গ্যাস সিলিন্ডার মিয়ানমারে পাচারকালে রোহিঙ্গাসহ আটক ১২