হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খুনিদের ফাঁসির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি 

মাদ্রাসাছাত্র মো. সোহেলের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির মানিকছড়িতে অপহরণের পর হত্যার শিকার মাদ্রাসাছাত্র মো. সোহেল হত্যার প্রতিবাদে এবং গ্রেপ্তার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে পরিবারবর্গ ও এলাকাবাসীর ব্যানারে মিছিলটি শুরু হয়ে আদালত চত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এতে বক্তব্য দেন পাড়া কারবারি (পাড়াপ্রধান) অংসাজাই মারমা, আব্রে মারমা, সোহেলের মা রাবেয়া আক্তার, নানা আবদুর রহিম, আবদুল জব্বার, গ্রাম সর্দার মোসলেম উদ্দিন, ছাত্রনেতা মো. সাকিব, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির ও খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা।

সোহেলের মা রাবেয়া বলেন, ‘একমাত্র সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আমি প্রবাসে কষ্ট করছি। মৃত্যুর ১৫ দিন আগে আমার হৃদয়ছেঁড়া সন্তানের সঙ্গে আমার কথা হয়। আমাকে বলে, মা তুমি আসবে আসবে বলেও আসছ না কেন? আমি বলি, বাবা এটা গাড়ির পথ না, বিমানের পথ। আসতে চাইলেও যখন-তখন আসা যায় না। আমি আসার সব প্রস্তুতি নিচ্ছি, তুমি অপেক্ষা করো। কিন্তু সন্ত্রাসীরা আমার সন্তানকে অপেক্ষা করতে দিল না। আমি একজন সন্তানহারা মা। আমি চাই হত্যায় জড়িত প্রত্যেকের ফাঁসি নিশ্চিত করা হোক। প্রত্যেকের মরদেহ যেন কারাগার থেকে বের হতে দেখি।’

উল্লেখ, ৪ জুলাই মানিকছড়ি উপজেলার ঘোরখানা থেকে সপ্তম শ্রেণির ছাত্র সোহেলকে (১৪) অপহরণের ১২ দিন পর দুর্গম বুদংপাড়ার একটি ছড়া থেকে তার হাত-পা ও মুখ বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনায় করা মামলায় দফায় দফায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী মংসানু মারমাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। যার মধ্যে পাঁচজন এজাহারভুক্ত আসামি।

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি